২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষমতার ভিত রক্ষায় জোট সরকার শরীকদেরও রেহাই দিচ্ছে না : ওয়ার্কার্স পার্টি

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি বলেছে, বিএনপি জামাত জোট সরকার দেশকে রাজনৈতিক সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। ক্ষমতার ভিতকে রক্ষা করতে সরকার বিরোধী দলের মতো জোটের শরীকদেরও বেআইনী আটক, হামলা ও হেনস্থা থেকে রেহাই দিচ্ছে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2005, 05:36 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

শনিবার পার্টির কেন্দ্রীয় কমিটির সভার দ্বিতীয় দিনে গৃহীত এক প্রস্তাবে এ কথা বলা হয়।

দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রাশেদ খান মেনন। এতে সাংগঠনিক রিপোর্ট উত্থাপন করেন পার্টির সাধারণ সম্পাদক বিমল বিশ্বাস।

সাংগঠনিক রিপোর্টের ওপর আলোচনা করেন আনিসুর রহমান মল্লিক, ফজলে হোসেন বাদশা, আজিজুর রহমান, সুশান্ত দাস, অধ্যক্ষ নজরুল হক নীলু, আমিনুল ইসলাম গোলাপ, অধ্যক্ষ আফসার আলী, সালেহা সুলতানা প্রমুখ।

সভায় গৃহীত প্রস্তাবে আরও বলা হয়, দেশের অভ্যন্তরে আন্দোলন ও বিদেশী রাষ্ট্রসমূহের চাপের মুখে সরকার শেষ পর্যন্ত দুটি জঙ্গী সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করেছে। তবে তা নিছক ‘আইওয়াশ’। এ সংগঠনগুলো আবারও তৎপরতা শুরু করেছে।

সভায় বলা হয়, নির্বাচনী আইন ও তত্বাবধায়ক সরকার সংস্কারের প্রশ্নে জোট সরকার ও প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবস্থান নির্বাচনকেও অনিশ্চিত করে তুলেছে। পরিস্থিতি ১৯৯৬ সালের পুনরাবৃত্তির দিকে যাচ্ছে।