নাটোরে আওয়ামী লীগ কর্মী নিহত
জেলার বারইগ্রাম উপজেলার নোটাবাড়িয়া গ্রামে স্থানীয় বিএনপি নেতার প্রহারে এক আওয়ামী লীগ কর্মী নিহত এবং তার পরিবারের আরও তিন সদস্য আহত হয়েছে।
নিহতের নাম মফিজ উদ্দিন (৫৫)।
গ্রামবাসী এবং প্রত্যক্ষদর্শী জানায়, বুধবার বয়েত উদ্দিন নামে স্থানীয় এক বিএনপি নেতা মফিজ উদ্দিন তার স্ত্রী এবং দুই পুত্রকে তথাকথিত গ্রাম্য সালিশিতে ডাকে। এ সময়ে বয়েত উদ্দিন ও তার সহযোগীদের প্রহারে মফিজ উদ্দিন, তার স্ত্রী ময়না বিবি (৪৫), দুই পুত্র রবিউল (২৫) ও রফিউল (২০) মারাত্মক আহত হয়।
শুক্রবার সকালে মফিজ উদ্দিন মারা যায়।
পরিবারের আহত সদস্যদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ রির্পোট লেখা পর্যন্ত থানায় কোনও মামলা দায়ের করা হয় নি।
