২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় আহমদিয়া মসজিদ দখলের তৎপরতা থেকে ‘দুর্বৃত্ত’দের নিবৃত্ত করতে ওয়ার্কার্স পার্টির দাবি

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সাতক্ষীরার শ্যামনগরে আহমদিয়া সম্প্রদায়ের মসজিদ দখলের জন্যে খতমে নবুয়ত ও জামাতের এমপি’র ‘উস্কানিমূলক’ তৎপরতায় উদ্বেগ প্রকাশ করে ঐ সব ব্যক্তিদের নিবৃত্ত করতে ব্যবস্থা গ্রহনের জন্যে সরকার ও প্রশাসনের কাছে দাবি জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2005, 08:41 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

পার্টির তিনদিন ব্যাপী কেন্দ্রীয় কমিটির সভার প্রথমদিনে গ্রহীত এক প্রস্তাবে এ দাবি জানানো হয়। প্রস্তাবে আরও বলা হয়, বগুড়ার মতো সাতক্ষীরাতে প্রশাসন ঐসব ‘দুর্বৃত্ত’দের নিবৃত্ত করার কোন পদক্ষেপ না নিয়ে আহমদিয়াদের মসজিদে ভিন্ন সাইনবোর্ড লাগানোর প্রস্তাব দিয়েছে।

ওয়ার্কার্স পার্টির প্রস্তাবে বলা হয়, এটা কেবল আইনের লংঘন নয়, সংবিধানে স্ব স্ব ধর্মমত পালনের মৌলিক অধিকারের লংঘন। আহমদিয়াদের ওপর এ ধরণের হুমকি-হামলার জন্যে সরকারই দায়ী।