শরিয়তপুর পৌর চেয়ারম্যান প্রার্থীকে হত্যা চেষ্টায় জলিলের নিন্দা
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি শরিয়তপুর সদর পৌরসভার চেয়রম্যান পদে আসন্ন উপ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এবিএম গিয়াস উদ্দিন পাহাড়কে লক্ষ্য করে গুলিবর্ষণ ও ভয়-ভীতি প্রদর্শনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
এক বিবৃতিতে মঙ্গলবার তিনি বলেন, বিগত জাতীয় নির্বাচনের পর বিএনপির যে সকল চিহ্নিত সন্ত্রাসী শরিয়তপুর জেলা আওয়ামী লীগের যুুগ্ম সম্পাদক ও পিপি এ্যাডভোকেট হাবিবুর রহমান ও তার ভাই মনির হোসেন মুন্সিকে গুলি করে হত্যা করেছিল, তারাই গত সোমবার রাতে গিয়াস উদ্দিনকে হত্যার চেষ্টা করে।
তিনি এসকল চিহ্নিত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও বিচার দাবি করেন।
