মুজিবনগর দিবস উদযাপন কমিটির সভা বুধবার
আগামী ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস যথাযথ মর্যাদায় পালন উপলক্ষ্যে আওয়ামী লীগের ‘মুজিবনগর দিবস উদযাপন কমিটি’র এক সভা বুধবার অনুষ্ঠিত হবে।
সকাল ১১টায় আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির কার্যালয়ে অনুষ্ঠেয় এ সভায় সভাপতিত্ব করবেন উদযাপন কমিটির চেয়ারম্যান আমির হোসেন আমু।
উদযাপন কমিটির সকল সদস্যকে সভায় যথাসময়ে উপস্থিত হওয়ার জন্যে সদস্য সচিব আব্দুল মান্নান অনুরোধ জানিয়েছেন।
