রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সহিংস ঘটনায় আব্দুল জলিলের ক্ষোভ
প্রধান বিরোধী দল বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সৃষ্ট সহিংস ঘটনার জন্য ছাত্রদলকে দায়ী করেছেন।
এক বিবৃতিতে তিনি উপাচার্য ও শিক্ষকদের কক্ষে পোট্রোল বোমা নিক্ষেপ, ভাংচুর, বিজ্ঞান গবেষণাগারে অগ্নি সংযোগ, ছাত্র-ছাত্রীদের ওপর হামলা ও নাশকতামূলক আচরণের জন্য ছাত্র দলকে দায়ী করে ক্ষোভ প্রকাশ করেন।
তিনি অবিলম্বে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসীদের গ্রেপ্তার, মজুদকৃত বোমা উদ্ধার ও নিরপেক্ষ তদন্ত করে এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন।
