চট্টগ্রাম যুবলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার
চট্টগ্রাম মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমানকে রোববার গ্রেফতার করা হয়েছে।
কোতয়ালি থানা পুলিশ বলছে, তার নামে ১০টি মামলা রয়েছে। সবশেষ গত ১৩ ফেব্র“য়ারি শহীদ মিনার এলাকায় পুলিশের ওপর হামলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া সিএমপি সন্ত্রাসী তালিকায়ও তার নাম রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
মশিউর রহমানকে গ্রেফতারের প্রতিবাদে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ ও যুবলীগ নগরীতে বিক্ষোভ মিছিল করে।
মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন বাবুল বিডিনিউজকে বলেন, সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের বিজয় ছিনিয়ে নেয়ার জন্য মশিউরকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে এই গ্রেফতারের প্রেক্ষিতে মহানগর আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটি রোববার রাতে এক জরুরি বৈঠকে বসেছে।
