চট্টগ্রাম বন্দর সিবিএ নির্বাচনে জাতীয়তাবাদী শ্রমিক দল বিজয়ী
চট্টগ্রাম বন্দর সিবিএ নির্বাচনে ক্ষমতাসীন বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী শ্রমিক দল বিজয়ী হয়েছে।
শামসুল আলম শফি ও নুরুল্লা বাহারের নেতৃত্বাধীন শ্রমিক দল প্যানেল ৩৭৪ ভোটের ব্যবধানে আওয়ামী লীগ সমর্থিত জাতীয় শ্রমিক লীগের প্যানেলকে পরাজিত করে।
বিজয়ী প্যানেল ২১৬৫ এবং বিজিত প্যানেল ১৭৯১ ভোট পেয়েছে। এবারের সিবিএ নির্বাচনে মোট চারটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে।
