২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জ-৩ আসনে নির্বাচিত জোট প্রার্থীকে সামাজিকভাবে বয়কটের আহ্বান জানিয়েছে যুবলীগ

গ্রেনেড হামলায় নিহত শাহ এএমএস কিবরিয়ার হবিগঞ্জ-৩ আসনে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত জোট প্রার্থী আবু লেইছ মুবিন চৌধুরীকে সামাজিকভাবে বয়কটের আহ্বান জানিয়েছে হবিগঞ্জ জেলা যুবলীগ।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2005, 07:50 PM

Updated : 26 Apr 2022, 05:32 PM

রোববার জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে যুবলীগের এক প্রতিবাদ সমাবেশে এ আহ্বান জানানো হয়। এর তারা দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যায়।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা যুবলীগের আহ্বায়ক আতাউর রহমান সেলিম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নীলাদ্রি শেখর পুরকায়স্থ টিটু, শাহ রেজাউল আলম দুলদুল, আব্দুল মালেক প্রমুখ।

সমাবেশে কিবরিয়া হত্যার মোটিভ ও আলামত নষ্ট, এফবিআইকে সহযোগিতা না করা ও দুর্নীতির অভিযোগ এনে হবিগঞ্জের জেলা প্রশাসক এমদাদুল হকের অপসারণ দাবি করা হয়।

বক্তারা তাদের দাবি মানা না হলে আন্দোলনের কঠোর কর্মসুচি গ্রহনের হুশিয়ারি দেন।