২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিসিসি নির্বাচনে পরাজয় নিশ্চিত হয়ে সরকার ষড়যন্ত্র করছে : আব্দুল জলিল

আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রার্থীর পরাজয় নিশ্চিত হয়ে সরকার ষড়যন্ত্রের আশ্রয় নিয়েছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2005, 07:23 PM

Updated : 26 Apr 2022, 05:32 PM

রোববার এক বিবৃতিতে তিনি বলেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে চট্টগ্রামের বীর জনতার রায় ছিনতাইয়ের লক্ষ্যে সরকার আওয়ামী লীগের নেতা-কর্মী-সমর্থক ও নাগরিক কমিটির নেতাদের গ্রেফতার, নির্যাতন ও হয়রানি করছে। এই ষড়যন্ত্রের অংশ হিসেবে বিনা মামলায় যুবলীগের কেন্দ্রীয় নেতা মশিউর রহমানকে গ্রেফতার করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

মশিউরের মুক্তি দাবি করে আব্দুল জলিল সরকারের প্রতি হুঁশিয়ারি জানিয়ে বলেন, গ্রেফতার-হয়রানি ও ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বীর চট্টলার সম্মানিত নাগরিকদের রায় ছিনতাইয়ের সকল ষড়যন্ত্র যে কোনা মূল্যে চট্টলাবাসী প্রতিহত করবে।