২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অসুস্থ আব্দুস সামাদ আজাদের শয্যাপাশে হাসিনা

বিরোধী দলের নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা শুক্রবার রাতে রাজধানীর বারডেম হাসপাতালে অসুস্থ প্রবীণ আওয়ামী লীগ নেতা আব্দুস সামাদ আজাদকে দেখতে যান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2005, 08:46 PM

Updated : 26 Apr 2022, 05:32 PM

আওয়ামী লীগ সভানেত্রী আব্দুস সামাদ আজাদের পাশে কিছুক্ষণ অবস্থান করেন এবং তাঁর দ্রুত আরোগ্যের জন্য প্রার্থণা করেন।

এ সময় বিরোধী দলের নেতার সাথে আরও উপস্থিত ছিলেন দেওয়ান ফরিদ গাজী, ডা: মোস্তফা জালাল মহিউদ্দিন, সাবের হোসেন চৌধুরী এবং আসাদুজ্জামান নূর।

পরে শেখ হাসিনা আব্দুর রব সেরনিয়াবাতের স্ত্রী আমিনা সেরনিয়াবাতের বাড়িতে যান। তিনি তার পরিবারের সদস্যদের সাথে কিছু সময় কাটান এবং আমিনা সেরনিয়াবাতের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।