মাদারীপুর জেলা ছাত্রদল সভাপতিকে অবাঞ্ছিত ঘোষণা
মাদারীপুর জেলা ছাত্রদলের সভাপতি মো. জামিলুর হোসেন মিঠুকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। শুক্রবার বেলা ১১ টায় ছাত্রদলের বহু নেতাকর্মী এক সংবাদ সম্মেলনে ছাত্রদল সভাপতিকে অবাঞ্ছিত ঘোষণা করে।
জেলা ছাত্রদলের সভাপতি ছাত্রদলের বেশকিছু নেতাকর্মীকে বহিষ্কার ও শোকজ করায় জেলা ছাত্রদলের নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে ওঠে। সংবাদ সম্মেলনে মিঠুকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী আচরণের দায়ে অভিযুক্ত করে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে জেলা ছাত্রদলের সহ সভাপতি এনায়েত হোসেন মোল্লা ও মাহবুব হোসেন সহ সংগঠনের অন্যান্য নেতারাও বক্তব্য রাখেন।
