২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জ-৩ উপনির্বাচনে তিন স্বতন্ত্র প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহার

হবিগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র চারজন প্রার্থীর মধ্যে তিনজনই তাদের প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করেছেন। আজ বৃহস্পতিবার জেলা নির্বাচন কমিশন তাদের প্রত্যাহার চূড়ান্ত করবে।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2005, 08:05 PM

Updated : 26 Apr 2022, 05:31 PM

এ নির্র্বাচনে ক্ষমতাসীন চারদলীয় জোট থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন আবু লেইছ মো. মুবিন চৌধুরী ।

প্রধান বিরোধী দল আওয়ামী লীগ নির্বাচন বর্জন করেছে। হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ নির্বাচনের দিন অর্থাৎ ২৫ এপ্রিল হরতাল আহ্বান করতে পারে বলে এক সভায় জানানো হয়েছে।