২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনা বুধবার রাতে দেশে ফিরছেন

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এক মাসের বিদেশ সফর শেষে ৬ এপ্রিল বুধবার দেশে ফিরছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2005, 09:41 PM

Updated : 26 Apr 2022, 05:31 PM

আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী বিডিনিউজ’কে জানান, শেখ হাসিনা ম্যানিলায় তার কর্মসূচি শেষে বুধবার বিকেলে হংকং যাবেন। সেখান থেকে ড্রাগন এয়ারওয়েজের একটি ফ্লাইটযোগে রাত সাড়ে ১২ টায় তিনি ঢাকা পৌঁছবেন। 

শেখ হাসিনা মাদ্রিদে অনুষ্ঠিত সাবেক সরকার ও রাষ্ট্র প্রধানদের সন্ত্রাস বিরোধী একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে গত ৭ মার্চ ঢাকা ত্যাগ করেন। মাদ্রিদ সম্মেলন শেষে কানের চিকিৎসার জন্যে আমেরিকা যান তিনি। গত ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার সময় বিষ্ফোরণের বিকট শব্দে তার কান ক্ষতিগ্রস্ত হয়।

পরে ম্যানিলায় অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে রোববার তিনি লণ্ডন হয়ে ফিলিপাইন যান ।