২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এপ্রিল ৫-৬ তারিখে স্কপের ধর্মঘটে ১১ দলের সমর্থন

এপ্রিলের ৫ ও ৬ তারিখে স্কপ আহুত শিল্প প্রতিষ্ঠানে ধর্মঘটের প্রতি সংহতি প্রকাশ করেছে বামপন্থী ১১ দলীয় জোট। সোমবার এক সমাবেশে দলের নেতারা এ সংহতির কথা জানান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2005, 08:06 PM

Updated : 26 Apr 2022, 05:31 PM

জোটের বর্তমান সমন্বয়ক বিমল বিশ্বাস সমাবেশে সভাপতিত্ব করেন।

তিনি বলেন, “শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের (স্কপ) দাবি অত্যন্ত ন্যায়সঙ্গত। আমরা তাদের দাবির প্রতি সংহতি প্রকাশ করছি।”

বিমল বিশ্বাস বলেন,  স্কপের সাথে সম্পাদিত চুক্তির বাস্তবায়নে সরকার ওয়াদা ভঙ্গ করেছে। এটা সত্যিই দুঃখজনক।

সমাবেশে বক্তারা যত দ্রুত সম্ভব স্কপের সাথে সম্পাদিত চুক্তি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

এছাড়াও সরকার পতন আন্দোলন জোরদার করতে তারা জনগণের প্রতি আহ্বান জানান।

সমাবেশে ১১ দলের অন্যান্যের মধ্যে মঞ্জুরুল আহসান খান, মোহাম্মদ নুরুল ইসলাম উপস্থিত ছিলেন এবং তারা সমাবেশ শেষে আয়োজিত মিছিলে নেতৃত্ব দেন। ।