২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তৃণমূল পর্যায়ে উন্নয়ন প্রস্তাবনা নিয়ে বিএনপি’র স্থায়ী কমিটি শিগগিরই আলোচনায় বসবে

বিএনপি’র স্থায়ী কমিটি খুব শিগগিরই সম্প্রতি শেষ হওয়া ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনের বিভিন্ন প্রস্তাবনা নিয়ে আলোচনায় বসবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2005, 09:18 PM

Updated : 26 Apr 2022, 05:34 PM

স্থায়ী কমিটির সদস্য ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করতে বিভিন্ন প্রস্তাবনা অনুমোদন করতে আমরা খুব শিগগিরই আলোচনায় বসবো। 

তবে বৈঠকের কোনও তারিখ নির্ধারণ হয়নি বলে জানান তিনি।

মোশাররফ হোসেন ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন শুরু করায় তারেক রহমানের প্রশংসা করেন।

তারেক রহমান সোমবার প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ার পার্সন বেগম খালেদা জিয়ার অনুমোদনের জন্য একটি রিপোর্ট পেশ করেছেন।

রিপোর্টে সাংগঠনিক এবং জাতীয় রাজনীতির ক্ষেত্রে ৬৯টি প্রস্তাবনা রয়েছে।