নবনির্বাচিত পোপকে শেখ হাসিনার অভিনন্দন
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বিশ্বের খ্রীস্টান সম্প্রদায়ের ১১০ কোটি মানুষের ধর্মগুরু পোপ নির্বাচিত হওয়ায় জোসেফ রাতজিংগারকে অভিনন্দন জানিয়েছেন।
বুধবার এক অভিনন্দনপত্রে তিনি আশা প্রকাশ করেন, পরলোকগত পোপ দ্বিতীয় জন পল বিশ্বের মানুষের শান্তি, মানবতা ও মানবাধিকার প্রতিষ্ঠায় যে গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করেছেন, নব নির্বাচিত পোপ জোসেফ রাতজিংগারও সে ধারা অব্যাহত রাখবেন।
শেখ হাসিনা নব নির্বাচিত পোপ’র সুস্বাস্থ্য, দীর্ঘ জীবন এবং মানব কল্যাণে তার সফলতা কামনা করেন।
