সিসিসি নির্বাচনে মহিউদ্দিনকে ওয়াকার্স পার্টির সমর্থন
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটি চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) নির্বাচনে নাগরিক কমিটির প্রার্থী মেয়র মহিউদ্দিনকে বিজয়ী করার আহ্বান জানিয়েছে।
দলের সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার বলা হয় পার্টির কেন্দ্রীয় কমিটির ১৫-১৭ তারিখের সভায় মেয়র পদে মহিউদ্দিনের পক্ষে দলের সমর্থন প্রদানের এই সিদ্ধান্ত নেয়া হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সিসিসি নির্বাচন কেবল চট্টগ্রামবাসীর জন্যই নয়, দেশের মানুষের জন্য এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনের জন্য গুরুত্বপূর্ণ।
