২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুঃশাসনের হাত থেকে জাতিকে বাঁচাতে জোট সরকারের পদত্যাগের বিকল্প নেই : জলিল

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি বলেছেন, জোটের অত্যাচার-নির্যাতন ও দুঃশাসনের হাত থেকে দেশ-জাতিকে বাঁচাতে সরকারের পদত্যাগের কোনো বিকল্প নেই। তীব্র আন্দোলন-সংগ্রামের মাধ্যমে জোটের পতন ঘটাতে হবে।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2005, 08:58 PM

Updated : 26 Apr 2022, 05:34 PM

তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার সংস্কার করে ত্র“টিমুক্ত স্বাধীন নিরপেক্ষ নির্বাচন কমিশনের গঠনের মাধ্যমে অবাধ, সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

বুধবার বিকেলে নওগাঁর কাঠখৈর উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

জেলা আওয়ামী লীগ সভাপতি হোসেন আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সাবেক এমপি এমাজ উদ্দিন প্রামানিক, শাহীন মনোয়ারা হক, শহীদুজ্জামান প্রমুখ।

আব্দুল জলিল বলেন, দেশে আজ মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই। সরকার জন জীবনকে চরম অনিশ্চয়তা ও অস্থিরতার মুখে ঠেলে দিয়েছে। দুর্নীতি, সন্ত্রাস, দ্রব্যমূল্যের উর্ধগতিতে দেশের মানুষের নাভিঃশ্বাস উঠেছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী ও তার পরিবার দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে মানুষের অর্থ-সম্পদ বিদেশে পাচার করছে।

দুর্নীতি দমন কমিশন কর্মকর্তাদের উদ্দেশে আবদুল জলিল বলেন, দুর্নীতির তদন্ত করতে হলে প্রধানমন্ত্রী ও তার পরিবার থেকে তা শুরু করতে হবে। তারা এতো অল্প সময়ে কিভাবে এতো অর্থ-সম্পদের মালিক হলো তা জাতি জানতে চায়।

আব্দুল জলিল অভিযোগ করে বলেন, স্বাধীনতার পরাজিত শক্তিকে সঙ্গে নিয়ে রাষ্ট্র ক্ষমতায় এসে বিএনপি দেশকে পিছিয়ে দেয়ার ষড়যন্ত্র করছে। রাজাকার-আলবদরদেও সঙ্গে নিয়ে সাম্প্রদায়িক উন্মমাদনা সৃষ্টি করে দেশকে স্বাধীনতা বিরোধীদের আখড়ায় পরিনত করেছে।