২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষ: তদন্ত কমিটি গঠন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বুধবার ক্যাম্পাসে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা তদন্তে ছয় সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে। সোমবারের ওই সংঘর্ষে কমপক্ষে ৫০ জন শিক্ষার্থী আহত হয়।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2005, 09:25 PM

Updated : 26 Apr 2022, 05:34 PM

উপ-উপাচার্য প্রফেসর মোহাম্মদ ইনামুল হককে তদন্ত কমিটির প্রধান করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন, প্রক্টর সৈয়দ মোহাম্মদ কামরুল আহসান, সিণ্ডিকেট সদস্য সহযোগী অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান, শামসুল আলম সেলিম, অধ্যাপক মির্জা মফিজউদ্দিন এবং মাফরুহি সাত্তার টিটু।

আগামী সাত দিনের মধ্যে তদন্ত কমিটিকে রিপোর্ট পেশ করার জন্য বলা হয়েছে।

ক্ষমতাসীন বিএনপি’র ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের দু’গ্র“পের সংঘর্ষের পর ক্যাম্পাসে এখনও উত্তেজনা বিরাজ করছে।

যে কোনও অপ্রত্যাশিত পরিস্থিতি মোকাবেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।