জাকের পার্টির মুক্তিযোদ্ধা ফ্রন্ট গঠিত
দলের অন্যতম অঙ্গ সংগঠন হিসেবে জাকের পার্টির মুক্তিযোদ্ধা ফ্রন্ট আত্মপ্রকাশ করেছে।
পার্টির পক্ষ থেকে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মুক্তিযোদ্ধাদের অবদানের যথাযথ মূল্যায়ন ও পুনর্বাসনের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ক্ষেত্রে তাদের অংশগ্রহণ সুনিশ্চিত করার লক্ষ্যে ফ্রন্ট কাজ করবে।
ছাত্র ফ্রন্ট, মহিলা ফ্রন্ট, শ্রমিক ফ্রন্টসহ আরও বেশ কটি অঙ্গ সংগঠনের পাশাপাশি জাকের পার্টির ‘হিন্দু ভক্ত ফ্রন্ট’ নামেও একটি অঙ্গ সংগঠন রয়েছে। মুক্তিযোদ্ধা ফ্রন্ট দলের সবচেয়ে নতুন অঙ্গ সংগঠন। শীঘ্রই নবগঠিত মুক্তিযোদ্ধা ফ্রন্টের কেন্দ্রীয় কমিটি ঘোষিত হবে।
