২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনার ও জয় রংপুর যাচ্ছেন ২৪ এপ্রিল

রংপুরের পীরগঞ্জ উপজেলার ফতেহপুরে শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের আসন্ন সফরকে উপলক্ষ্য করে জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলো ব্যাপক কর্মসূচি গ্রহন করেছে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2005, 08:27 PM

Updated : 26 Apr 2022, 05:34 PM

এই সফরকে ঘিরে সর্বস্তরের নেতা-কর্মীদের মাঝে বিপুল উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে ।

দলীয় সূত্রে জানা গেছে, শেখ হাসিনা ও জয় ২৪ এপ্রিল রংপুর সার্কিট হাউজে রাত্রি যাপন করে পরদিন ফতেহপুর পৌঁছাবেন। ওই একই দিন তারা রংপুর জেলা স্কুল মাঠের জনসভায়ও ভাষণ দেবেন।

পিতৃপুরুষের ভিটায় সজীব ওয়াজেদ জয়ের আসন্ন এই সফরকে সামনে রেখে ব্যাপক জনসংযোগ চালাচ্ছে স্থানীয় আওয়ামী লীগ। এ জন্য বেশ কিছূ দিন ধরে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক মমিন পাটোয়ারী রংপুরেই অবস্থান করছেন।

বুধবার আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নানও একই উদ্দেশ্যে রংপুর এসে পৌঁছেছেন।

এর আগে একবার ডিসেম্বর মাসে নিরাপত্তা সংক্রান্ত কারণে জয়ের সস্ত্রীক রংপুর সফর পরিকল্পনা বাতিল করা হয়েছিলো।