২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ার্কার্স পার্টি লেনিনের জন্মবার্ষিকী পালন করেছে

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি শুক্রবার বিশ্ব কমিউনিস্ট আন্দোলনের অন্যতম প্রধান তাত্ত্বিক ও রুশ বিপ্লবের স্থপতি ভ. ই. লেনিনের ১৩৫তম জন্মবার্ষিকী পালন করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2005, 06:19 PM

Updated : 26 Apr 2022, 05:34 PM

এ উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় পার্টির পলিটব্যুরোর সদস্য কমরেড হায়দার আকবর খান রনো বলেন, লেনিনবাদ আজকের পৃথিবীতে খুবই প্রাসঙ্গিক। বাংলাদেশের ক্ষেত্রে গণতন্ত্র ও জনগণের মুক্তির সংগ্রামে লেনিনের কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে।

শুক্রবার বিকেলে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে কামরুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন নজরুল ইসলাম হাক্কানী, কাজী রাশেদ, মোজাম্মেল হক তারা, মোস্তফা আলমগীর রতন প্রমুখ।