২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়রের ঘোষণা: চট্টগ্রাম হরতালের আওতামুক্ত: আ.লীগ কেন্দ্রীয় নেতৃত্ব জানেনা

আওয়ামী লীগসহ ১৪ দল আহুত বৃহস্পতিবারের হরতাল চট্টগ্রামে পালিত হবে না। চট্টগ্রাম সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী বুধবার এক বিবৃতিতে চট্টগ্রামকে হরতালের আওতামুক্ত করার ঘোষণা দিয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2005, 09:33 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

এর আগে মঙ্গলবার জানানো হয়েছিল চট্টগ্রামে অর্ধদিবস হরতাল হবে।

অবশ্য আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি বুধবার রাতে বিডিনিউজ’কে বলেন, এ ব্যাপারে আমরা কিছু জানি না। স্থানীয়ভাবে কোনো সমস্যা থাকলে তারা করতে পারে। তবে এ বিষয়ে তারাই ভালো বলতে পারবে।  

বুধবার চট্টগ্রাম সিটি মেয়রের ব্যক্তিগত সচিব স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার পটিয়া মাদ্রাসায় অনুষ্ঠেয় ৩৮ তম আন্তর্জাতিক ইসলামী সম্মেলনের জন্যে চট্টগ্রাম মহানগরীকে হরতালের আওতামুক্ত করা হয়েছে।