অতীতের ন্যায় ভবিষ্যতেও বাংলাদেশ ও পাকিস্তান একযোগে কাজ করবে: সুমরো
মুসলিম উম¥াহর স¦ার্থ রক্ষায় অতীতের ন্যায় ভবিষ্যতেও বাংলাদেশ এবং পাকিস্তান একযোগে কাজ করবে বলে বাংলাদেশে সফররত সিনেট অব পাকিস্তানের চেয়ারম্যান মোহাম¥দ মিয়া সুমরো আশাবাদ ব্যক্ত করেন।
বুধবার বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ব্যারিস্টার মুহম¥দ জমির উদ্দিন সরকারের সাথে সংসদ ভবনের কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাতে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। খবর তথ্যবিবরণীর।
স্পিকার বলেন, কূটনৈতিক স¤পর্ক স্থাপনের পর থেকে বাংলাদেশ-পকিস্তানের বন্ধুত্বের সূচনা। এ বন্ধুত্ব দিন দিন সুদৃঢ় হচ্ছে। তিনি বলেন, পারস্পরিক স¦ার্থ রক্ষায় পাকিস্তানের ভূমিকা প্রশংসনীয়। সার্কের মাধ্যমে এ স¤পর্ক আরও উজ্জ্বল হচ্ছে।
মোহাম্মদ সুমরো সিপিএতে পাকিস্তানের অন্তর্ভুক্তির বিষয়ে বাংলাদেশের ভূমিকায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি পাকিস্তান সরকার এবং সেদেশের জনগণের পক্ষ থেকে বাংলাদেশের সকল স্তরের জনগণকে শুভেচ্ছা জানান।
এ সময় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী, চিফ হুইপ খোন্দকার দেলোয়ার হোসেন, বিভিন্ন মন্ত্রণালয় স¤পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যানরা, বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার মানজার শফিক এবং সংসদ সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
