আগামীকাল ঢাকায় ৬-২ টা এবং সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল
বাংলাদেশ আওয়ামী লীগ, ১১ দল, জাসদ ও ন্যাপ (মো.) আগামীকাল (বৃহষ্পতিবার) সারাদেশে সকাল সন্ধ্যা হরতালের কর্মসূচীর পালন করবে। তবে ঢাকা মহানগরে সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরতাল পালিত হবে।
হবিগঞ্জে নৃশংস গ্রেনেড হামলায় নিহত শাহ্ এ এম এস কিবরিয়া হত্যার বিচারের দাবিতে ঢাকার মানিক মিঞা এভিনিউতে রক্তের অক্ষরে শপথের স্বাক্ষর কর্মসূচী থাকার কারণে শুধুমাত্র ঢাকায় হরতালের কর্মসূচী পুন:নির্ধারণ করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল জলীল এমপি এক বিবৃতিতে ঢাকাসহ সারাদেশে সর্বাত্মক হরতাল পালন করার জন্য আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, শুভানুধ্যায়ী, দেশের সকল শ্রেনী-পেশার মানুষসহ সর্বস্তরের জনগণের প্রতি আহবান জানান। ঢাকায় হরতাল শেষে তিনি রক্তের অক্ষরে শপথের স্বাক্ষর কর্মসূচীতে সবাইকে যোগদান করার জন্য অনুরোধ জানিয়েছেন।
