২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩০ এপ্রিল ফেনী পৌরসভা নির্বাচন

আগামী ৩০ এপ্রিল ফেনী পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। ৬ এপ্রিল চেয়ারম্যান ও ওয়ার্ড কমিশনার পদে সম্ভাব্য প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেবেন। নির্বাচন কমিশনের এক তফসিলে একথা বলা হয়।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2005, 12:10 PM

Updated : 26 Apr 2022, 05:30 PM

এদিকে নির্বাচনী তফসিল ঘোষণার সাথে সাথে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা নির্বাচনী তৎপরতা শুরু করে দিয়েছেন। বড় দু’দলের প্রার্থীরা দলীয় টিকেট লাভের জন্য বিভিন্ন চেষ্টা করছেন। এখন পর্যন্ত আওয়ামী লীগের চারজন এবং বিএনপির পাঁচজন নেতা দলীয় টিকিট পাওয়ার জন্য চেষ্টা করছেন।

জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর চেয়ারম্যান কোব্বাদ আহমদ, জেলা কমিটির অর্থ সম্পাদক ওবায়দুল হক, পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ওয়ার্ড কমিশনার আয়নুল কবির শামীম ও বর্তমান চেয়ারম্যান জয়নাল হাজারীর চাচাতো ভাই মোশারফ হোসেন হাজারী মিয়া দলীয় মনোনয়ন লাভে জোর চেষ্টা চালাচ্ছেন।

অপরদিকে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর ভাইস চেয়ারম্যান নূরুল আফসার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী নেতা জিয়াউদ্দিন মিস্টার, এবং জিয়া পরিষদের সভাপতি ও জেলা যুবদলের সাবেক আহবায়ক মনোয়ার হোসেন দুলাল প্রমুখ দলীয় মনোনয়ন নিশ্চিত করতে চেষ্টা চালাচ্ছেন।

এছাড়া জামাত সমর্থিত প্রার্থী হিসাবে শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. ফারুক হারুন চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিতে পারেন বলে দলীয় সূত্রে জানা গেছে।