২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটে পতাকা বৈঠকে বিডিআর ও বিএসএফ’র মধ্যে সমঝোতা

সীমান্ত বিরোধ মেটাতে বিডিআর ও বিএসএফ’র মধ্যে মঙ্গলবার কোম্পানি পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2005, 09:07 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

বিডিআর সূত্র জানায়, বড়খাতা বিওপি ক্যাম্পের কোম্পানি কমান্ডারের নেতৃত্বে বিডিআর এবং ভারতের ফুলবাড়ি বিওপি ক্যাম্পের কোম্পানী কমান্ডারের নেতৃত্ব বিএসএফ নোম্যানস্ ল্যান্ডে ওই পতাকা বৈঠকে বসে। বৈঠকে উভয়ে শান্তিপূর্ণ সহাবস্থানে থাকার বিষয়ে সমঝোতায় পৌঁছে।

সিঙ্গীমারী, বড়খাতা ও পার্শ্ববর্তী সীমান্তে শান্তি ফিরিয়ে আনার বিষয়ে  ওই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।