২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানের পৌর চেয়ারম্যান আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত

বান্দরবান পৌরসভার চেয়ারম্যান মিজানুর রহমান বিপ্লবকে জেলা আওয়ামী লীগ দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে দল থেকে বহিষ্কার করেছে। তিনি জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ছিলেন।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2005, 02:20 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

 আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় গত সোমবার রাতে এ সিদ্ধান্ত নেয়া হয়। বহি®কৃত মিজানুর রহমানের বিরুদ্ধে দলীয় শৃংখলা ভঙ্গ, গঠনতন্ত্র বিরোধী কার্যকলাপ, দুর্নীতি এবং টাকা আত্মসাতের অভিযোগ উঠেছিল।

উল্লেখ্য, আওয়ামী লীগের মনোনয়নে ২০০০-২০০৪ মেয়াদের জন্য বান্দরবান পৌরসভার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব চৌধুরীকেও সংগঠন বিরোধী কার্যকলাপের অভিযোগে ২০০২ সালে দল থেকে বহিষ্কার করা হয়।

বান্দরবান পার্বত্য জেলায় আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থান ভাল। দলীয় কর্মকর্তারা বলছেন, জনস্বার্থের কথা বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।