বাগেরহাট জেলা যুব দল নেতা, কমিশনার টুটুল গ্রেফতার
বাগেরহাট জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক, ওয়ার্ড কমিশনার ও জেলা পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মাহাবুবুর রহমান টুটুলকে বাগেরহাট গোয়েন্দা পুলিশ সোমবার সকালে পৌরসভার সামনে থেকে গ্রেফতার করেছে।
তার বিরুদ্ধে ২০০১ সালে জেলা আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে সশস্ত্র হামলা চালিয়ে দলের জেলা সভাপতি ও ৭ জন সাংবাদিককে জখম করার মামলা এবং হত্যাসহ ্৬টি বিভিন্ন মামলা রয়েছে।
বিকালে টুটুলকে পুলিশ শহরের হরিণখানা এলাকায় যুবদল নেতা আব্দুর রাজ্জাক হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করে। আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেয়।
পুলিশ জানায়, সে ঐ মামলায় চার্জশীটভুক্ত প্রধান আসামী।
