হবিগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী আবু লেইছ মো. মুবিন চৌধুরী
হবিগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন পেলেন আবু লেইছ মো. মুবিন চৌধুরী।
দলের চেয়ারপার্সন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সভাপতিত্বে সোমবার দুপুরে বিএনপির পার্লামেন্টারি বোর্ডের সভায় জাতীয় সংসদের হবিগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়ন প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সর্বসম্মতিক্রমে আবু লেইছ মো. মুবিন চৌধুরকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। অপর মনোনয়ন প্রার্থী ছিলেন চৌধুরী আশরাফুল বারী নোমান। খবর প্রেস-বিজ্ঞপ্তির।
