দেশে এখন দুই ধারার রাজনীতি চলছে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, দেশে এখন দুই ধারার রাজনীতি চলছে। একটি উন্নয়ন, উৎপাদন, স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের রাজনীতি। আর অন্যটি ধ্বংস, বিশৃঙ্খলা সৃষ্টি ও পরাধীনতার রাজনীতি।
জিয়া পরিষদের ১৪ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে গেলে তিনি একথা বলেন।
জিয়া পরিদের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে তারা প্রধানন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান।
জিয়া পরিষদের নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীকে বলেন, বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক সংবাদ সংবাদমাধ্যমে ফলাও করে প্রচার হলেও বাংাদেশের সাফল্যের খবর সেভাবে প্রচারিত হয় না।
এসময় প্রধানমন্ত্রী বলেন, বিএনপি দেশ ও দেশের মানুষের জন্য কাজ করছে। সরকারের কাজ সম্পর্কে এেেদশের মানুষ অবহিত আছে।
সাক্ষাৎকালে জিয়া পরিষদ নেতৃবৃন্দ সন্ত্রাস দমন, আইন শৃঙ্খলার উন্নতি, স্বাধীন দূর্নীতি দমন কমিশন গঠন এবং সর্বশেষ ধূমপান বন্ধে আইন করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।
