হবিগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থীতার আবেদন ফরম বিক্রি শুরু : প্রথম দিন একজন ফরম নিয়েছেন
জাতীয় সংসদের হবিগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী মনোনয়নের জন্য আবেদন ফরম বিক্রি শুরু হয়েছে। বিএনপি কেন্দ্রীয় কার্যালয় সূত্রে জানা যায়, শুক্রবার প্রথম দিনে এ আসনে মনোনয়নে আগ্রহীদের মধ্যে শুধুমাত্র আবু লেইছ মুবিন চৌধুরী আবেদন ফরম কিনেছেন।
শনিবারও ফরম বিক্রি হবে। ২৮ মার্চ নির্বাচনী বোর্ড বৈঠকে বসে সাক্ষাতকার নিয়ে প্রার্থীতা চুড়ান্ত করবে বলে জানা যায়।
এ আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ও সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া গত ২৭ জানুয়ারি গ্রেনেড হামলায় নিহত হলে আসনটি শুণ্য হয়।
