২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩১ মার্চ ঢাকায় হরতাল দুপুর ২ টা পর্যন্ত

আওয়ামী লীগসহ ১৪ দল আহূত আগামী ৩১ মার্চের হরতাল কর্মসূচি ঢাকায় সকাল ৬ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত পালিত হবে। তবে ঢাকা মহানগরীর বাইরে সারা দেশে হরতাল চলবে সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2005, 08:59 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

দলীয় সূত্র জানায়, ওই দিন সাবেক অর্থমন্ত্রী শাহ্ এএমএস কিবরিয়া হত্যার বিচার দাবিতে মানিক মিয়া এভিনিউতে ‘রক্তের অক্ষরে শপথের স্বাক্ষর’ প্রদর্শন কর্মসূচি থাকায় ঢাকায় হরতালের সময়সূচি পুণঃনির্ধারণ করা হয়েছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি বুধবার এক বিবৃতিতে ঢাকার হরতাল শেষে রক্তের অক্ষরে শপথের স্বাক্ষর কর্মসূচিতে যোগ দেওয়ার জন্যে দলের নেতা-কর্মীসহ সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন।