প্রণব ও জয়ের মধ্যে বৈঠক: ভারত সরকারের সুস্পষ্ট অস্বীকার
আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের সাথে ১৬ মার্চ ভারতের প্রতিরক্ষা মন্ত্রী প্রণব মুখার্জির বৈঠকের কথা সে দেশের সরকার সুস্পষ্টভাবে অস্বীকার করেছে।
ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরোর (পিআইবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নয়া দিল্লীতে জয়ের সাথে প্রণব মূখার্জির বৈঠক সংক্রান্ত বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিবেশিত খবরের প্রতি ভারত সরকারের দৃষ্টি আকৃষ্ট হয়েছে।
এতে আরও বলা হয়, আদৌও সেখানে এ ধরণের কোনো বৈঠক অনুষ্ঠিত হয়নি। পরিবেশিত সংবাদটি ‘অসত্য, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত’।
