২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারের প্রতি অনাস্থা জানাতে আগামীকাল সকল উপজেলায় বিরোধী দলের মানবপ্রাচীর

সরকারের প্রতি অনাস্থা জানাতে বিরোধী দলগুলো রোববার দেশের সকল থানা ও উপজেলায় মানবপ্রাচীর কর্মসূচী পালন করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2005, 06:00 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

অব্যাহত গ্রেনেড হামলা, জনগণের নিরাপত্তাহীনতা এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এ কর্মসূচী নেওয়া হয়েছে। কর্মসূচী সফল করতে প্রধান বিরোধীদল আওয়ামী লীগ ও বামজোট সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।

এর আগে গত ১৩ মার্চ সরকারের প্রতি অনাস্থা জানাতে বিরোধীদলের হাজার হাজার নেতাকর্মী রাজধানী ঢাকাসহ মহানগরী ও জেলা শহরগুলোতে একই কর্মসূচি পালন করেছিল।

সরকারের পদত্যাগের দাবিতে গত ২ মার্চ বিরোধী দলগুলো সুনির্দিষ্ট প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করে। এর মধ্যে রয়েছে আগামী ২৩ মার্চ  দেশব্যাপী ভুখা মিছিল এবং ২৭ মার্চ সকাল-সন্ধ্যা হরতাল।