২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

করিমগঞ্জে বিএনপি'র ৪৫ নেতা কর্মীর পদত্যাগ

জেলার করিমগঞ্জ উপজেলা বিএনপি’র ৪৫ জন নেতা কর্মী শনিবার একযোগে পদত্যাগ করেছে।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2005, 09:00 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

উপজেলা বিএনপি সভাপতি দীর্ঘদিন ধরে স্বজনপ্রীতি করে কমিটি গঠন করে আসছেন এবং প্রতিনিয়ত দলীয় শৃঙ্খলা ভঙ্গ করছেন। এসব ঘটনাকে কেন্দ্র করে ওয়ার্ড বিএনপি সভাপতি অধ্যাপক মজিবুর রহমানসহ ৪৫ জন নেতাকর্মী একযোগে পদত্যাগ করেন।

এ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি দু’ভাগে বিভক্ত হয়ে পড়েছে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।