২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুক্রবার খুলনায় জামাতের আঞ্চলিক প্রতিনিধি সম্মেলন

খুলনা স্টেডিয়ামে শুক্রবার জামাতে ইসলামীর খুলনা অঞ্চলের আঞ্চলিক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ কামারুজ্জামান বৃহস্পতিবার নগরীর একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানান, সম্মেলনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2005, 06:03 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

খুলনা বিভাগের আটটি প্রশাসনিক এবং আরও ১০টি সাংগঠনিক জেলার ১৫,১০০ প্রতিনিধি এতে যোগ দেবেন।

তিনি জানান, অনুষ্ঠেয় ওই সম্মেলনে জামাতের আমীর ও শিল্পমন্ত্রী মওলানা মতিউর রহমান নিজামী এবং সেক্রেটারি জেনারেল ও সমাজকল্যাণ মন্ত্রী আলী আহসান মুহাম্মদ মুজাহিদসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকছেন।