২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিপিবি নেতাদের সাথে উত্তর কোরীয় রাষ্ট্রদূতের বৈঠক

উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত মান সাং মু বুধবার সিপিবি’র নেতাদের সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2005, 07:41 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

দলের কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে পার্টির সভাপতি মনজুরুল আহসান খান, সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, আন্তর্জাতিক বিভাগের সদস্য হাসান তারিক চৌধুরী এবং দূতাবাসের কনসুলার রি জায় সন উপস্থিত ছিলেন।

বৈঠকে দুই কোরিয়া একত্রীকরণ, পারমানবিক অস্ত্র ইস্যু এবং আন্তর্জাতিক রাজনীতির বিভিন্ন প্রসঙ্গ আলোচিত হয়। রাষ্ট্রদূত এবং সিপিবি নেতারা দুই দেশের জনগণ ও পার্টির মধ্যকার সম্পর্ক জোরদার করার উপর গুরুত্ব আরোপ করেন।