১৭ মার্চ চাঁদপুরে প্রধানমন্ত্রীর সফরসূচি
প্রধানমন্ত্রী ১৭ মার্চ বেলা ৩টার দিকে হেলিকপ্টারে পুলিশ লাইনে নামার পর প্রথমেই যাবেন শিশু সদন । সেখানে তিনি শিশু সদনকে সরকারী শিশু পরিবারে উন্নীতকরণের লক্ষ্যে নির্মিত ভবনসমূহের উদ্বোধন করবেন।
এরপর প্রধানমন্ত্রী চাঁদপুর সেতু ও চাঁদপুর সদরের ২০০শয্যা হাসপাতালের নবনির্মিত ভবন উদ্বোধন করবেন। সবশেষে তিনি স্টেডিয়ামে জেলা বিএনপি আয়োজিত বিশাল জনসভায় ভাষণ দেবেন।
গতকাল সোমবার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চাঁদপুর আগমনের সফরসূচিতে নতুন কর্মসূচি সংযোজন করা হয়েছে। আগের কর্মসূচি ঠিক রেখেই এতে চাঁদপুর প্রেসক্লাবের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধনের কর্মসূচি সংযোজন করা হয়েছে।
