২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গীকর্মী সন্দেহে জাবিতে তিনজন মাদ্রাসা ছাত্র আটক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে জঙ্গীকর্মী সন্দেহে তিনজন মাদ্রাসা ছাত্রকে মঙ্গলবার রাতে কর্তৃপক্ষ আটক করে জিজ্ঞাসাবাদ শেষে সাভার থানা পুলিশের কাছে সোপর্দ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2005, 02:17 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

জাহাঙ্গীরনগর থিয়েটারের রজতজয়ন্তি অনুষ্ঠান শুরুর আগে পাঞ্জাবি ও টুপি পরা ৭/৮ জন যুবক মুক্তমঞ্চে অবস্থান নেয়। পরে সেখান থেকে বাইরে গিয়ে ঘোরাঘুরি করতে থাকলে কয়েকজন ছাত্র তাদের পরিচয় জানতে চাইলে তারা অসংলগ্ন কথা-বার্তা বলতে থাকে। তাদের কামাল উদ্দিন হলের গেস্টরুমে নিয়ে যাওয়ার সময় তিনজন বাদে অন্যরা পালিয়ে যায়।

খবর পেয়ে প্রক্টর অধ্যাপক সৈয়দ কামরুল আহসান এসে তাদেরকে আটক করে। জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা তিনজনই সাভার সিন্দুরিয়া দারুল ইসলাম মাদ্রাসার ছাত্র।

জিজ্ঞসাবাদ শেষে রাতেই তাদেরকে সাভার থানায় পুলিশে সোপর্দ করা হয়। সাভার থানায় যেগাযোগ করা হলে ডিউটি অফিসার আবদুস সাত্তার জানান, তাদের ছেড়ে দেয়া হয়েছে।

উল্লেখ্য, গত ২১ ফেব্র“য়ারির অনুষ্ঠান চলাকালেও তিনজন জঙ্গীকর্মী আটক করা হয়েছিল।