দলীয় কোন্দলে কুষ্টিয়া আ. লীগ সাধারণ সম্পাদক আহত
কুষ্টিয়ায় মঙ্গলবার নিজ দলের ভিন্ন গ্র“পের হামলায় আওয়ামী লীগের সদ্য ঘোষিত কমিটিন সাধারণ সম্পাদক আজগর আলী (৫৩) গুরুতর আহত হয়েছেন।
এদিকে এ ঘটনায় আওয়ামী লীগের বিবদমান দুটি গ্র“পের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
হামলার শিকার আজগর আলী অভিযোগ করেন, কুষ্টিয়া পৌরসভার চেয়ারম্যান, জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার আলীর দুই ভাই এবং ভাগ্নেসহ কয়েকজন এ হামলা চালায়।
অন্যদিকে, আনোয়ার আলী অভিযোগ অস্বীকার করে বলেন, এটা তার বিরুদ্ধে অপপ্রচার।
