২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার সংস্কার বিষয়ক আ.লীগের গোলটেবিল বৈঠক সোমবার

আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের রাজনৈতিক সেলের উদ্যোগে সোমবার ১৪ মার্চ ‘গণতন্ত্র ও নির্বাচন : তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার সংস্কারের আবশ্যকতা’ শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হবে। ঢাকার রাজমনি ইসা খাঁ হোটেলের কনফারেন্স হলে সকাল সাড়ে ১০ টায় এ বৈঠক শুরু হবে ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2005, 08:26 PM

Updated : 26 Apr 2022, 05:26 PM

বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের রাজনৈতিক সেলের চেয়ারম্যান অধ্যাপক শামসুল হুদা হারুন। বিভিন্ন রাজনৈতিক দলের জাতীয় নেতৃবৃন্দ ছাড়াও বরেণ্য বুদ্ধিজীবী এবং পেশাজীবী নেতারা বৈঠকে আলোচনায় অংশ নেবেন বলে দলীয় সূত্র জানায়।