২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোববার মহানগর ও জেলা সদরে ১৪ দলের গণঅনাস্থা

রোববার আওয়ামী লীগসহ ১৪ দল দেশের ৬ টি মহানগর ও সকল জেলা সদরে এক ঘন্টার জন্য গণঅনাস্থা প্রাচীর কর্মসূচি পালন করবে। বিকেল ৪ টা থেকে ৫ টা পর্যন্ত একঘন্টা চলবে এ কর্মসূচি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2005, 08:21 PM

Updated : 26 Apr 2022, 05:26 PM

গত ২ মার্চ পল্টন ময়দানের মহা সমাবেশ থেকে আওয়ামী লীগ এই কর্মসূচি ঘোষণা করে। একই দিন ১১ দল, জাসদ ও ন্যাপ পৃথক সমাবেশ থেকে অভিন্ন এ কর্মসূচি দেয়।

গ্রেনেড হামলাসহ সকল হত্যাকাণ্ডের বিচার ও দ্রব্যমূল্যের উর্ধগতির প্রতিবাদ এবং জোট সরকারের পদত্যাগ দাবিতে ১৪ দল এই কর্মসূচির ঘোষণা করে।

কেন্দ্রীয় ভাবে ঢাকায় এ কর্মসূচি টঙ্গী ব্রীজ থেকে বিমানবন্দর-কুড়িল বিশ্বরোড-রামপুরা, মৌচাক-মালিবাগ-কাকরাইল-পুরানা পল্টন-জিরো পয়েন্ট হয়ে একটি রুট হবে গুলিস্তান-শাপলা চত্বর-টিকাটুলি-সায়েদাবাদ হয়ে যাত্রাবাড়ি পর্যন্ত। অপর রুটটি জিরো পয়েন্ট থেকে নগর ভবন-হাই কোর্ট-মৎস্য ভবন-শাহবাগ-এলিফ্যান্ট রোড-সায়েন্স ল্যাবরেটরি-কলাবাগান-রাসেল স্কোয়ার-আসাদ গেট হয়ে গাবতলি পর্যন্ত।

আওয়ামী লীগসহ ১৪ দলের কেন্দ্রীয় নেতারা পুরানা পল্টন-জিরো পয়েন্ট এলাকায় অবস্থান নেবেন।