২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়ূরী - প্রত্যাহার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ আজ (বুধবার) ময়ূরী অটোকে দেওয়া ঢাকা’র বিভিন্ন সড়কে রুট পারমিটের আদেশ প্রত্যাহার করে নিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2005, 09:25 PM

Updated : 26 Apr 2022, 05:25 PM

ট্রাফিক ডিসি (দক্ষিণ) অফিস সূত্রে জানা যায় একজন ট্রাফিক ইনস্পেকটর বুধবার কাকরাইলের ময়ূরী অটো’র প্রধান কার্যালয়ে গিয়ে রাজধানীর বিভিন্ন সড়কে ময়ুরী নামের সিএনজি চালিত থ্রি হুইলার চলাচলের ওপর নিষেধাজ্ঞা আদেশ পৌছে দেন এবং রুট পারমিটের আদেশ ফেরত নিয়ে আসে।

বিডিনিউজের প্রতিবেদকের সাথে গতকাল ঢাকা শেরাটন হোটেলে এক কথোপকথনে  যোগাযোগ মন্ত্রী ব্যারিষ্টার নাজমুল হুদা বলেন, ঢাকা শহরের বিভিন্ন সড়কে ময়ূরী অটোকে চলাচলের অনুমতি দেওয়া হয়নি। তিনি বলেন, যারা সরকারি নিষেধাজ্ঞাকে অমান্য করে ময়ূরী অটোকে রুট পারমিট ইস্যু করবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয় হবে।

ঢাকা শহরের বাইরে দেশের অন্যান্য ¯থানে চলাচলের শর্তে ময়ূরী অটোকে চীন থেকে নতুন থ্রি হুইলার আমদানির অনুমতি প্রদান করা হয়। কিন্তু অবৈধভাবে ডিসি (দক্ষিণ) আনসার উদ্দিন পাঠানকে দিয়ে তারা ঢাকা শহরে চলাচলের রুট পারমিটের আদেশ আদায় করে নেয়।

ডিসি (দক্ষিণ) পাঠানের সাথে যোগাযোগ করা হলে তিনি তার ভুল স্বীকার করেন এবং বলেন, ” ইতোমধ্যে আমি রুট পারমিটের আদেশ বাতিল করেছি এবং তাদের পরিবহন যাতে রাজধানীর সড়কগুলোতে চলাচল না করে সেজন্য নির্দেশ দেওয়া হয়েছে।”