২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি’ তে অনির্দিষ্টকালের ধর্মঘট কর্মসূচির হুমকি

বিরোধী দলীয় ছয়টি ছাত্র সংগঠন তাদের ৩ দফা দাবি মানা না হলে ঢাবি ক্যাম্পাসে অনির্দিষ্টকালের ধর্মঘটসহ আরো কঠোর কর্মসূচী দেয়ার হুমকি দিয়েছে । বুধবার উপাচার্য অফিস ঘেরাও কর্মসূচী চলাকালে ছাত্র নেতৃবৃন্দ এ কর্মসূচী ঘোষণা করে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2005, 06:37 PM

Updated : 26 Apr 2022, 05:25 PM

বাংলাদেশ ছাত্রলীগ ও পাঁচটি বামপন্থী ছাত্র সংগঠনের সমন্বয়ে গঠিত সন্ত্রাস ও সাম্প্রদায়িকতা বিরোধী ছাত্রজোট টিএসসিতে ভালবাসার অনুষ্ঠানে বোমা হামলার সুষ্ঠু তদন্ত ও এর সাথে জড়িতদের বিচার এবং ছাত্রলীগের গ্রেফতারকৃত দুই  নেতা আবু আব্বাস ভুইয়া এবং মিজানুর রহমানের শর্তহীন মুক্তির দাবিতে তাদের কর্মসূচী চালিয়ে যাচ্ছে।

বুধবার আহুত কর্মসূচীতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি লিয়াকত শিকদার, সাধারন সম্পাদক নজরুল ইসলাম বাবু, ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারন সম্পাদক হেমায়েত উদ্দিন খান হিমু, জাসদ ছাত্রলীগের সভাপতি শরিফুল কবির স্বপন, ছাত্রধাররার সভাপতি মাহফুজ আকরাম, ছাত্র মৈত্রীর সভাপতি রফিকুল ইসলাম সুজন, ছাত্র সমিতির যুগ্ন আহবায়ক মুশতাক আহমেদ প্রমুখ।