২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে বিএনপির প্রতিনিধি সম্মেলন বুধবার

নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর বিএনপির ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন বুধবার নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2005, 02:51 PM

Updated : 26 Apr 2022, 05:25 PM

সকাল নয়টায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলন উদ্বোধন করবেন। সম্মেলনে সভাপতিত্ব করবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক জিয়া।

এছাড়া বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্যরা উপস্থিত থেকে তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করতে  বক্তব্য রাখবেন।

সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মো. শাহজাহান এমপি এবং সদস্য সচিব জয়নাল আবেদীন এমপি বিডিনিউজকে বলেন, বুধবারের বৃহত্তর নোয়াখালীর বিএনপির ইউনিয়ন প্রতিনিধি সভায় ১৮টি থানা, ১৭টি পৌরসভা এবং একশ ৭৫ টি ইউনিয়ন থেকে দুই হাজার দুইশ প্রতিনিধি অংশ নেবেন।

নোয়াখালী জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সম্মেলনকে কেন্দ্র করে পুরো জেলায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এদিকে সম্মেলন উপলক্ষে নোয়াখালী জেলাকে বর্ণাঢ্য সাজে সাজানো হয়েছে।