নিহত ৩৫৯ শ্রমিকের পরিবার এখনও ইন্সুরেন্স বিল পায়নি
আদমজি জুট মিল চলাকালে এর ৩৫৯ জন মৃত শ্রমিকের পরিবার এখনও তাদের গ্র“প ইনসুরেন্স বিল পায়নি। ঢাকায় শনিবার এক সংবাদ সম্মেলনে শ্রমিক নেতারা এ কথা জানান।
নগরীরর তোপখানা রোডে বাংলাদেশ সংযুক্ত চট, সুতা ও বস্ত্রকল শ্রমিক ফেডারেশন অফিসে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ফেডারেশনের নেতারা বলেন, এ অর্থের পরিমান ২ কোটি ৬০ লাখ টাকা।
সংবাদ সম্মেলনে উপস্থাপিত এক তালিকায় দেখা যায়, নিহত ৩৫৯ জন শ্রমিকের সকলেই ১৯৯৫ থেকে ১৯৯৮ সালের মধ্যে মারা যান যখন মিলটি চালু ছিলো।
ফেডারেশনের সভাপতি ফয়েজ উল্লাহ বলেন, ‘সকল শ্রমিকের বিল পরিশোধ করা হয়েছে বলে সরকার অপপ্রচার চালাচ্ছে।’
তিনি জানান, প্রতিটি মৃত শ্রমিকের পরিবার ওই সময়ে কর্তৃপক্ষের কাছ থেকে ৮৫ হাজার থেকে ১ লাখ ২০ হাজার টাকা করে পাবার কথাছিল।
সংবাদ সম্মেলনে নেতারা বলেন, নিহতদের পরিবার বর্তমানে অত্যন্ত কষ্টে দিনপাত করছে বলে ।
উল্লেখ্য ২০০২ সালের ৩০ জুন আদমজি বন্ধ হয়ে যায়।
