২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমিকদের নিম্নতম মজুরি ১৮০০ টাকা নির্ধারণ করার দাবি

জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন বাজারদরের সঙ্গে সঙ্গতি রেখে শ্রমিকদের নিম্নতম মজুরি ১৮০০ টাকা নির্ধারণ করার দাবি জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2005, 04:46 PM

Updated : 26 Apr 2022, 05:24 PM

শুক্রবার মুক্তাঙ্গনে অনুষ্ঠিত এক সমাবেশ থেকে তারা এই দাবি জানায়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,  ফেডারেশনের সহ-সভাপতি সাহিদা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন আমিরুল হক আমিন, নুরুন্নাহার, সাফিয়া পারভীন ও আরিফা আক্তার। শ্রমিক কর্মচারি ঐক্য পরিষদের পক্ষে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন শফিকুর রহমান মজুমদার।

জার্মান থেকে আগত ১২ জন শ্রমিক প্রতিনিধি সমাবেশে উপস্থিত ছিলেন। তাদের পক্ষে বক্তব্য রাখেন হাইনরিচ কোয়েহনেন ও গডফ্রে। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।