আগামী কাল শনিবার নারায়ণগঞ্জে বিএনপির প্রতিনিধি সম্মেলন
নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ ও নরসিংদী জেলা বিএনপির তৃনমূল পর্যায়ের নেতৃবৃন্দকে নিয়ে আগামী কাল শনিবার নারায়ণগঞ্জ ওসমানী স্টেডিয়ামে প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রতিনিধি সম্মেলনের প্রধান আকর্ষন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান।
সম্মেলনকে সামনে রেখে তিন জেলার নেতা কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি পেয়েছে। ডেমরা ও ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডসহ ওসমানী স্টেডিয়াম পর্যন্ত শতাধিক তোড়ন নির্মাণ করা হয়েছে। বিভিন্ন স্থানে রয়েছে দেয়াল লিখন ও আলোকসজ্জা।
বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী আব্দুল মান্নান ভূইঁয়া, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মতিন চৌধুরী, তথ্যমন্ত্রী শামসুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী মিজানুর রহমান সিনহা, শ্রমকল্যান মন্ত্রী আমান উল্লাহ আমান, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিমসহ ডজনখানেক মন্ত্রী এবং সংশ্লিষ্ট জেলার সংসদ সদস্যরা প্রতিনিধি সম্মেলনে উপস্থিত থাকবেন।
